ভোলা সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ডেস্ক রিপোর্ট :
সারাদেশে বিস্তৃত বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ভোলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে শিক্ষক পরিষদ আয়োজনে এই ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ উদ্বোধন করা হয়।
সবুজ পরিবেশে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো: আবদুল হালিম।
উদ্বোধনীতে প্রিন্সিপাল প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নিয়মিত গ্রহণ করা উচিত।”
এ সময় কলেজের ইসালামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ, পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন, শিক্ষক পরিষদের সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, ক্লাব সম্পাদক মো. রাসেল তালুকদার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাঈদ হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মো. নবী নেওয়াজ নিলয়, সামাজকর্ম বিভাগের প্রভাষক মো. মো. কাওছার হামি, লাইব্রেরিয়ান মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।