ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের নতুন সম্পাদক মো. আবদুল হালিম
ডেস্ক রিপোর্ট :
ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম । আজ রবিবার কলেজের শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সকলের সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত শিক্ষকদের উপস্থিতিতে আগামী মেয়াদের জন্য এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, সহ সম্পাদক মাহাবুবুর রহমান, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), ক্লাব সম্পাদক রাসেল তালুকদার, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)