
স্টাফ রিপোর্টার: ভোলায় স্কাউটস’র প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ভোলা সরকারি কলেজে রোভারের জেলা ইউনিটের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটস’র সম্পাদক মো. এরশাদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সহ-সভাপতি মো. হারুন অর রশীদ।
এছাড়াও বক্তব্য রাখেন, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. জুন্নু রায়হান ও আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম । সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রোভারের কলেজ ইউনিটের সম্পাদক মো. কামাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা লর্ড ব্যাডেন পাওয়েলের জীবনাদর্শ, নেতৃত্বগুণ ও স্কাউট আন্দোলন গড়ে তোলার পেছনের ইতিহাস তুলে ধরে বলেন, স্কাউটিং কেবল একটি সংগঠন নয়, এটি একটি জীবনব্যবস্থা—যা তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তাঁরা আরও বলেন, স্কাউট আন্দোলনের মূল লক্ষ্য হলো সেবার মনোভাব সৃষ্টি ও চরিত্র গঠন। বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় জেলা রোভারের সহকারী কমিশনার ইশরাত জাহান, ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস’র গ্রুপ লিডার নূর মোহাম্মদ মাসুন, গ্রুপ লিডার মোহাম্মদ মনির হাসান, গ্রুপ লিডার মোস্তফা জামান, গ্রুপ লিডার কামরুন নাহারসহ কলেজ ইউনিটের রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 









