কলেজ ক্যাম্পাস সংবাদদাতা নিয়োগ দিচ্ছে ভোলার সময়
ভোলার বিভিন্ন কলেজে সংবাদদাতা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘ভোলার সময়’। কলেজ পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোলা সরকারি মহিলা কলেজ, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ, দৌলতখান সরকারি কলেজ, চরফ্যাশন সরকারি কলেজ, মনপুরা সরকারি কলেজে সংবাদদাতা নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীর যোগ্যতা
আবেদনকারীর জীবনবৃত্তান্ত ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
নিজ নামে পূর্বে প্রকাশিত কোনো সংবাদ বা লেখার লিংক থাকলে তা আবেদনের সঙ্গে দিতে হবে। শুদ্ধ বাংলায় সহজ-সরল ভাষায় দ্রুত সংবাদ ও প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে। মানসম্মত ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ ও প্রাথমিক এডিটিং সম্পর্কে জ্ঞান এবং লাইভে কথা বলার দক্ষতা থাকতে হবে। ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
ভোলার সময় |
বি.এ.বি.এস (হাসপাতাল) রোড, ভোলা- ৮৩০০।
ইমেইল:
আবেদন পাঠানোর শেষ সময় ৩০ আগস্ট ২০২৬।